চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু আহতের ঘটনায় গ্রেফতার এক

রাজশাহী প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৭:৫৪আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:৫৬

গ্রেফতার সিরাজগঞ্জ জেলার কড্ডায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে জিসান নামে চার বছরের এক শিশু মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেছেন।

ঘটনার পর সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ আবু হানিফ নামে একজনকে গ্রেফতার করে সোমবার (৬ মে) আদালতে পাঠিয়েছে। আবু হানিফের বাড়ি সিরাজগঞ্জের কড্ডায়। আর জিসানের বাড়ি নওগাঁর আত্রাই থানার সোনাইডাঙ্গা গ্রামে।

রাজশাহী ও সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, রবিবার বিকাল ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় কড্ডা অতিক্রম করার সময় বাইরে দাঁড়িয়ে থাকা আবু হানিফ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের বগিতে থাকা শিশু জিসান মাথার পেছনে আঘাত পায়। ট্রেনটি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে জিসানকে পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, পাথর নিক্ষেপের সময় আবু হানিফ একাই অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এমনিতেই পাথর নিক্ষেপ করেছিল। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম