সম্ভাবনাময় বাংলাদেশের পথ যেন হারিয়ে না যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৮:৩৯আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:৪৭

কুষ্টিয়ায় মাদকবিরোধী ও সম্প্রতি সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে চিহ্নিত করেছেন যে তিনি মাদককে এ দেশ থেকে বিতাড়িত করবেন। আমরা মাদক উৎপাদন করি না। মাদক আমাদের ধর্মেই নিষেধ রয়েছে। মাদকের কারণে আমাদের নতুন প্রজন্ম, আমাদের মেধা হারিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সে জন্যই বলেছেন যে কোনও মূল্যে তিনি মাদক দমন করবেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করতে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা চাই না আমাদের সম্ভাবনাময় যে বাংলাদেশ তৈরি হয়েছে সে দেশ আবার পথ হারাক। সে জন্যই আমরা জিরো টলারেন্স নীতি পালন করছি।’

সোমবার (৬ মে) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে মাদকবিরোধী ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত বাংলাদেশের উদ্দেশ্য ও  লক্ষ্য নিয়ে আমরা একের পর এক জেলায় ঘুরছি। যারা স্বেচ্ছায় সারেন্ডার করছে তাদের ভবিষ্যতের জন্য তাদের নিরাপদ জীবনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আজ যারা আসছেন তাদের এইটুকু বলবো, আপনারা যদি আবার পুনরায় সেই পেশায় না যান আমাদের সরকার আপনাদের যতখানি সহযোগিতা দেওয়া দরকার দেবে। আপনারা যাতে এই পেশা বাদ দিয়ে আরেক পেশায় যেতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখবো।’ তিনি বলেন, ‘আমরা মাদক নিয়ন্ত্রণ আইনটিকে আরও কঠিন করেছি, আরও কঠোর করেছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে এই আইন তৈরি করেছি। শুধু আইন তৈরি করে আমরা ক্ষান্ত নই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আজ সামাজিক আন্দোলন তৈরি করার জন্য প্রতিটি শহরে কাজ করছে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম  তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার কুষ্টিয়া স্টেডিয়ামে মাদকবিরোধী ও সম্প্রীতি সমাবেশে ৬টি থানার তালিকাভুক্ত প্রায় দুই শতাধিক মাদক বিক্রেতা মাদক ব্যবসা করবেন না মর্মে শপথ করেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম