ভ্যান চালিয়ে এসএসসি পাস করলো আলিফ

রাজশাহী প্রতিনিধি
০৭ মে ২০১৯, ০৯:২৫আপডেট : ০৭ মে ২০১৯, ১০:২৫

ভ্যান চালাচ্ছে আলিফ ভ্যান চালিয়ে ও রাজমিস্ত্রির কাজ করে এসএসসি পাস করেছে রাজশাহীর আলিফ হোসেন। সোমবার (৬ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৪.১১ জিপিএ পেয়ে পাস করে সে। তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিষয়ে এসএসসি পরীক্ষা দেয় আলিফ।

জানা যায়, আলিফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর খয়েরমিল গ্রামের আখক্রয় কেন্দ্রের পেছনে বাবা, মা ও ছোট বোন নিয়ে বসবাস করে। তার বাবা আমিরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারে না। বাড়ির ভিটা ছাড়া আর কোনও জমি নেই। এই জন্য আলিফকে সংসারের হাল ধরতে হয়েছে। পড়ালেখার পাশাপাশি ভ্যান চালিয়ে ও রাজমিস্ত্রির কাজ করে সে জীবিকা নির্বাহ করেছে। স্কুলে ভর্তি হলেও নিয়মিত ক্লাস করতে পারেনি।

আলিফ হোসেন বলে, ‘আমার পড়ালেখা করতে ভালো লাগে। শত কষ্ট হলেও পড়ালেখা শেষ করতে চাই। বাবার কোনও জমিজমা নেই। আড়াই কাঠা জমির ওপর বাড়ি। এক ঘরে আমি ও অন্য ঘরে বাবা-মা ও ছোট বোন থাকে। বাবার শরীরটা ভালো না। আমি যা রোজগার করি তা দিয়ে সংসার চলে। পাশাপাশি লেখাপড়া করছি। এছাড়া আড়ানী স্টেশন বাজারে কয়েকটি কাপ নিয়ে মা চা বিক্রি করে। এখানকার কিছু আয় থেকে ও আমার রোজগারের ওপর সংসার চলে। অভাব অনটনের কারণে ঠিকমত ক্লাস করতে পারিনি। তবে পরীক্ষায় ৪.১১ পেয়ে আমি খুশি।’

তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ‘আলিফ হোসেন নম্র ও বিনয়ী। সে লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালায়। সে ছাত্র হিসেবে ভালো।’

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক রাজ বলেন, ‘আলিফ হোসেনের পরিবারকে পৌরসভা থেকে সহযোগিতা করার সাধ্যমতো চেষ্টা করি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম