মানিকগঞ্জে পিকআপ চাপায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১১:০০আপডেট : ০৭ মে ২০১৯, ১১:০৯

মানিকগঞ্জ মানিকগঞ্জের গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ চাপায় সোহেল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ  গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহেল মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার আমেজ উদ্দিনের ছেলে।

ওসি লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য মহাসড়কের আকিজ ট্যোবাকো গেটের সামনে দাঁড়িয়ে ছিল সোহেল। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী পিকআপ সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহেল। নিহত সোহেলের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্ত। এ ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম