বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

বগুড়া প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১৫:২৩আপডেট : ০৭ মে ২০১৯, ১৫:৩১

দুর্ঘটনায় আক্রান্ত বাস বগুড়ার দুপচাঁচিয়ার বাজারদীঘি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার আরিফ শেখ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত  হয়েছেন ৫ বাসযাত্রী। মঙ্গলবার (৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই)  রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আরিফ নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর শেখপাড়ার রহিদুল শেখের ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরবি ট্রাভেলসের একটি কোচ মঙ্গলবার সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে কোচটি সড়কের পাশে একটি তালগাছে ধাক্কা দেয়। কোচটি দুমড়ে মুচড়ে গিয়ে চাপাপড়ে ঘটনাস্থলেই হেলপার আরিফ শেখ মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৫ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেন।

আহত যাত্রীরা অভিযোগ করেছেন, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত কোচটি জব্দ করা হয়েছে। এর চালকের সন্ধান পাওয়া যায়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম