কুষ্টিয়ায় আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১৭:০০আপডেট : ০৭ মে ২০১৯, ১৮:১৬

আইসক্রিম কারখানা পরিদর্শন করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ায় নিউ রুচি নামে এক আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অপরাধে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন ওই আইসক্রিম তৈরি কারখানায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মেডিক্যাল কলেজের সামনে নিউ রুচি আইসবারকে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার এবং ৪৪ ধারায় ৫০ হাজার করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম