মাংসের দাম বে‌শি রাখায় ভোলায় ৭ বি‌ক্রেতার অর্থদণ্ড

ভোলা প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১৭:৪৮আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৫৬

মাংসের দাম বে‌শি রাখায় ভোলায় ৭ বি‌ক্রেতার অর্থদণ্ড ভোলায় সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে মাংস বি‌ক্রি করার দা‌য়ে সাত মাংস বি‌ক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী    ম্যা‌জি‌স্ট্রেট এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন- গরুর মাংস বি‌ক্রেতা মো. জাফর (৫০), মো. জা‌হিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) ও মুরগীর মাংস বি‌ক্রেতারা মো. কামাল (২৪), মো. হাসান (২৫), মাসুদ (২৮) এবং আবু তা‌হের (৩২)।

‌ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও ভোলা সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ কাওছার হো‌সেন জানান, সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে গরু ও মুরগীর মাংস বি‌ক্রি করার সময় তাদের ভোলা পৌরসভার মাংস বাজার থে‌কে আটক ক‌রা হয়। প‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে তিন জন গরুর মাংস বি‌ক্রেতা‌কে ১০ হাজার টাকা ক‌রে মোট ৩০ হাজার টাকা ও চার মুরগীর মাংস বি‌ক্রেতা‌র কাছ থেকে ৫ হাজার টাকা ক‌রে ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

‌তি‌নি আ‌রও জানান, রমজা‌নে বাজা‌রের নিত্য প্র‌য়োজনীয় দ্র‌ব্যমূল্য নিয়ন্ত্র‌ণে রাখ‌তে আমা‌দের অভিযান অব্যাহত থাকবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম