বগুড়ায় নৈশকোচের গাছে ধাক্কা, হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি
০৭ মে ২০১৯, ২৩:৩৪আপডেট : ০৭ মে ২০১৯, ২৩:৩৬

.

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে  ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসটির হেলপার নিহত হয়েছে।  নিহতের নাম আরিফ শেখ (৩০)। জেলার দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুপচাঁচিয়া থানা এসআই রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা আর বি ট্রাভেলসের একটি কোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৭১২) মঙ্গলবার সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে কোচটি সড়কের পাশে একটি তালগাছে ধাক্কা দেয়। কোচটি দুমড়ে মুচড়ে উল্টে গেলে এর তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার আরিফ শেখ মারা যান। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর শেখপাড়ার রহিদুল শেখের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৫ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত যাত্রীরা অভিযোগ করেছেন, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে কোচটি চালাচ্ছিলেন। তাদের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত কোচটি জব্দ করা হয়েছে। তবে চালকের সন্ধান পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম