বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে জেএসএস কর্মী নিহত, অপহৃত ১

বান্দরবান প্রতিনিধি
০৮ মে ২০১৯, ০০:২৯আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৩০

বান্দরবান বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের তাইংখালীতে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছে। এ সময় একই সংগঠনের অপর এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি তাইংখালী বাজারের মুদির ব্যবসায়ী ছিলেন। এদিকে জেএসএসের আরেক কর্মী পুরাধন তঞ্চঙ্গ্যাকে (৩২) অপহরণ করে নিয়ে গেছে ওই সন্ত্রাসীরা। তাকে তাইংখালী এলাকার ৯ নং রাবার বাগানের শৈলতন পাড়া থেকে অপহরণ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাতেই বান্দরবান জেলা সদর থেকে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ এলাকায় পৌঁছেছে।
ইউপি সদস্য মংএ নু মারমা ও স্থানীয়রা জানান, মুদি দোকানি বিনয় তঞ্চঙ্গ্যা রাতে তার দাদা শ্বশুরের বাসায় ছিলেন। সেখান থেকে সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। অন্যদিকে একই সময়ে পুরাধন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও কেউ বলতে পারছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যাং প্রু মারমা বলেন, ঘটনার পর থেকেই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা বলেন, ‘দুজনই আমাদের কর্মী। স্থানীয়ভাবে মগ বাহিনী নামের একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে।’
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ঘটনার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম