নতুন এসেছি, তাই স্থলবন্দরগুলো ঘুরে দেখছি: ভারতীয় হাইকমিশনার

কুমিল্লা প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১৫:১১আপডেট : ০৮ মে ২০১৯, ১৫:১৯

কুমিল্লায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস কুমিল্লায় বিবির বাজার স্থলবন্দর বুধবার পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। এসময় সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি নতুন এসেছি। তাই স্থলবন্দরগুলো ঘুরে ঘুরে দেখছি। বিবির বাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। তাই এই বন্দরটি পরিদর্শনে এসেছি।’

ভারতীয় হাইকমিশনার ল্যান্ড পোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা আমদানি-রফতানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। হাইকমিশনার সমস্যা সমাধানের আশ্বাস দেন।  কুমিল্লায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস

মত বিনিময়কালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অপারেটসের সিইও মো. কবিরুজ্জামান, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্মল পাল উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম