হিলি সীমান্তে ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হিলি প্রতিনিধি
০৯ মে ২০১৯, ১৩:০৫ আপডেট : ০৯ মে ২০১৯, ১৫:৩১

 

বিজিবির উদ্ধার করা ফেনসিডিল দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাইপথে দেশে আনা ভারতীয় ফেনসিডিল, শাড়ি, আতশবাজী, গরু মোটাতাজকরণ ট্যাবলেটসহ প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বৃহস্পতিবার (৯ মে) ভোর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। বিজিবির উদ্ধার করা ভারতীয় শাড়ি

নায়েব সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে চোরাইপথে অবৈধ মালামাল নিয়ে চোরাকারবারিরা দেশের ভেতরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল  আজ বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের সাতকুড়ি ও ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর হতে এক হাজার ১৬৫ বোতল ফেনাসিডিল, ভারতীয় উন্নত মানের  ৬৩ পিস শাড়ি, এক হাজার ৮০ প্যাকেট আতশবাজি, ওফমল নামের ২৪ হাজার পিস ট্যাবলেট, গরুমোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট এক লাখ ৯৬ হাজার পিস, ডেক্সন নামের ৬২ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালগুলোর বিজিবির নির্ধারিত সিজার মূল্য প্রায় ৯৩ লাখ টাকা। মালামালগুলো হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ নারীকে লাঞ্ছনার পর স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন যুবদল কর্মী ও সহযোগীরা
৩ নারীকে লাঞ্ছনার পর স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন যুবদল কর্মী ও সহযোগীরা
আজ কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া
আজ কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ