শিবপুরে দুই সড়ক দুর্ঘটনায় গ্যাস ফিল্ড কর্মকর্তাসহ তিনজন নিহত

নরসিংদী প্রতিনিধি
০৯ মে ২০১৯, ১৩:২১আপডেট : ০৯ মে ২০১৯, ১৩:২৯

নরসিংদী নরসিংদীর শিবপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক ও কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অর্জুন চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নরসিংদীর কামারটেক গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ (৪৫), নারায়ণগঞ্জ এর কাচপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে রিকশাচালক শাহ আলম (৪০) ও মোটরসাইকেল আরোহী ভোলার তজুমুদ্দিন এলাকার আরিফুর রহমান সুমন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় মরজাল বাজার থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন কামারটেক গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ ও তার সহকর্মী খোরশেদ আলম। এসময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের বহনকারী রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় খোরশেদ আলমকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

অপরদিকে একই মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে সোনাইমুড়ি পার্ক এলাকা থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ আরিফুর রহমান সুমন নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অর্জুন চন্দ্র বিশ্বাস বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের