ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৯:২৯আপডেট : ১১ মে ২০১৯, ২১:৪০

বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলায় ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক মুক্তাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর শনিবার (১১ মে) বিকালে প্রধান শিক্ষক মুক্তালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে স্কুল চলাকালীন ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয় প্রধান শিক্ষক। এরপর থেকে ওই ছাত্রী স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। ৯ মে বিষয়টি ছাত্রীর পিতা লিখিতভাবে ইউএনও’কে অবহিত করেন। ১০ মে উভয়পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করে জবানবন্দি নেওয়া হয়। ওই দিন ইউএনও মাসুমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইউএনও মাসুমা আক্তার।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম