দাগনভূঞায় ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

ফেনী প্রতিনিধি
১২ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ১২ মে ২০১৯, ১৬:৩৬

আদালত ফেনীর দাগনভূঞাতে বড় ভাই জহিরুল হককে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ছোট ভাই নিজাম উদ্দিন। রবিবার (১২ মে) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে এ জবানবন্দি গ্রহণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

সাইফুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে গত ২৬ মার্চ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া উচ্চ বিদ্যালয়ের পাশে গ্রামের একটি চা দোকানে বড় ভাই জহিরুল হকের সঙ্গে ছোট ভাই নিজাম উদ্দিনের কথা কাটাকাটি, তর্কবিতর্ক ও ঝগড়া শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই নিজাম উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাইকে মারধর শুরু করে এবং ধাক্কা দিলে তিনি ওই দোকানের গরম তেলের কড়াইয়ের ওপর গিয়ে পড়েন। এতে তার শরীর ঝলসে যায়।’

তিনি আরও জানান, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ৩ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক মারা যান।’

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আক্তার রিমা বাদী হয়ে তার দেবর নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম