হাওয়া ভবনের তত্ত্বাবধানে দেশে ১২৫টি উগ্রবাদী সংগঠনের জন্ম হয়েছিল: হানিফ

যশোর প্রতিনিধি
১২ মে ২০১৯, ২০:৫৬আপডেট : ১২ মে ২০১৯, ২১:৩৩

বক্তব্য রাখছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ দুর্নীতিবাজ,  সন্ত্রাসী ও উগ্রবাদীদের দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। সে সময় তারেক রহমানের হাওয়া ভবনের তত্ত্বাবধানে এ দেশে জেএমবিসহ ১২৫টি উগ্রবাদী সংগঠনের জন্ম হয়েছিল। সেখান থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রবিবার (১২ মে) দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

সভায় হানিফ বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। খাদ্য ঘাটতি কমেছে। বিদ্যুত খাতে অগ্রগতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় বেড়েছে।  সারাবিশ্বের কাছে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এ উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের এমপি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি, মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন এমপি, রণজিৎ রায় এমপি, ইসমাত আরা সাদেক এমপি, জেলা অওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারসহ দলের আট  উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক