নারায়ণগঞ্জে কাপড়ের রং দিয়ে তৈরি নকল জুস কারখানার সন্ধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ১৩ মে ২০১৯, ০০:০৩

জব্দকৃত বিপুল পরিমাণ নকল জুস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া ফুড কারখানা নামে ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহার করা রং দিয়ে তৈরি নকল জুস কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। পরে নগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত ওই কারখানায় উৎপাদিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল জুস ধ্বংস করা হয়।

রবিবার (১২ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যাব-১১-এর কর্মকর্তারা এই অভিযান চালান।

এ সময় ভেজাল জুস উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারখানার ম্যানেজার ও কেমিস্টসহ চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানার মালিক আলমগীর হোসেনের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন– ইয়েনাথ হোসেন (৩৪), বিল্লাল হোসেন (২৭), নাজমুল আলম (৩৫) ও কেমিস্ট কাজল হোসেন রাজন (২২)।

নকল জুস তৈরি সঙ্গে জড়িত চার ব্যক্তি আদমজী র‌্যাব-১১ মেজর নাজমুস সাকিব বাংলা টিবিউনকে জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায়  মনির হোসেনের বাড়ি ভাড়া নিয়ে আলমগীর নামে এক ব্যক্তি নকল ও ভেজাল জুসের কারখানা গড়ে তুলেছে। সে দীর্ঘদিন ধরে এই  নকল ও ভেজাল জুস তৈরি করে নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে বাজারের বিভিন্ন কনফেকশনারি, মনিহারি ও মুদি দোকানে বিক্রি করে আসছে। এসব উৎপাদিত জুসে কোনও খাদ্য উপাদান ব্যবহার করা হচ্ছে না। মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহার করা রং দিয়ে এসব জুস বানিয়ে তা বোতলজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে।

নাজমুস সাকিব আরও জানান, রবিবার বিকালে র‌্যাব ১১ সদস্যরা জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নকল জুস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস ও বিভিন্ন কোম্পানির লেভেল,খালি বোতল,বাজারজাত করার জন্য উৎপাদিত বোতলজাত জুস এবং শিশুদের জন্য ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে রাখা পাইপ জুসসহ উৎপাদনের জন্য রাখা কেমিক্যাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট  জাহাঙ্গীর আলম জানান, মানব দেহের জন্য ক্ষতিকর ভেজাল ও নকল জুস উৎপাদনের অভিযোগে সাদিয়া ফুডের ম্যানেজার ও কেমিস্টসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কারখানায় উৎপাদিত প্রায় ২০ লাখ টাকার ভেজাল জুস ও বিপুল পরিমাণ কেমিক্যাল  ধ্বংস  করা হয়েছে। সাদিয়া ফুড কারখানাটি সলিগারা করে দেওয়া হয়েছে। এই কারখানার মালিক আলমগীর হোসেনের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হবে। 

এ ব্যাপারে সাদিয়া ফুড প্রোডাক্টের কেমিস্ট কাজল হোসেন রাজন জানান, সাদিয়া ফুড প্রোডাক্টে কোনও আম বা জুস বানানোর জন্য কোনও উপাদান ব্যবহার করা হয় না। চিনির সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে তা আগুনে উত্তপ্ত করে প্রস্তুত করা হয় বিভিন্ন ফ্লেভারের জুস। এই জুস বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনথেন, সাট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রিড, সোডিয়াম সাবেট, বেনজোয়েড, এসপারটেন, বিটাকেরোডিন, ক্লাউডিনসহ বিভিন্ন  কেমিক্যাল। এই ভেজাল জুস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম