আওয়ামী লীগ সরকার ‘ফণী’র মতো ভয়ঙ্কর: গয়েশ্বর

বরগুনা প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৯:৪২আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫০

বরগুনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার নয়। আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঝূর্ণিঝড় ফর্ণী’র মতোই ভয়ঙ্কর। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়। আওয়ামী লীগ সরকার এখন জনগণের কাছে একটি আতঙ্কের নাম।’

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ‘ফণী’তে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলার চরদুয়ারী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক জনসভায় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোনোদিনই জেল থেকে মুক্তি পাবে না। লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে তিনি বাংলাদেশ এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছেন।’

পথসভায় চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএম কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, শিকদার রুস্তম আজাদ, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিয়র রহমান মোল্লা, সহ-সভাপতি ফারুক চৌধুরী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম