উখিয়ায় মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৭:২৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৭:৩২

টেকনাফ কক্সবাজারের উখিয়ায় সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১৭ নারীসহ ২৩ রোহিঙ্গাকে আটক করছে পুলিশ। সোমবার (১৩ মে) রাতে উখিয়ার ইনানী উপকুলের চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উখিয়া রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সোমবার রাতে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে একদল রোহিঙ্গা জড়ো হওয়ার খবরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করে। যার মধ্যে ৪ জন শিশু,১৭ জন নারী ও ২ জন পুরুষ।  

তিনি বলেন,‘হঠাৎ করে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠায় আমারও উদ্বিগ্ন। তবে মানব পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক রোঙ্গিাদের স্বস্ব রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।’

এদিকে গত দুই দিনে কক্সবাজার জেলায় ৮০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা করছিল। ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয় এসব রোহিঙ্গারা।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম