পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

পটুয়াখালী প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৮:১৯আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:৩৪

পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার উমেদপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। কলাপাড়া থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাসিব কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের মো. মাসুম বিল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাসিবুর রহমান মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে উমেদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। 

/এসএসএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম