ছাত্রীদের আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৯:৩১আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে মার্শাল আর্ট প্রশিক্ষণ চলতি বছরে ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের প্রতিটি স্কুলের পাঁচ হাজার ছাত্রীকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল পর্যায়ের ছাত্রীদের আত্মরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি-৩) কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘স্কুল পর্যায়ের ছাত্রীদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প নেই। এটি ছাত্রীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টেল বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলা করে নিজেকে রক্ষা করতে পারবে।’ 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহনেওয়াজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল করে দেখান। 

কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডোর নামে ব্রাহ্মণবাড়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডোর কোচ নুজুবা ইসলাম খানের তত্ত্বাবধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে চার মাসব্যাপী এই প্রশিক্ষণ দেবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক