সাটুরিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৯, ২১:১৩আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫১

আমিনুল ইসলাম সেলিম মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেলিমকে (২৭) দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ মে) বিকালে বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করা হয়েছে।

সাটুরিয়া থানা পুলিশ সোমবার বেলা ১১টার দিকে দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সেলিমকে ইয়াবাসহ গ্রেফতার করে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন খান মুহিদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এক জরুরি সভায় ছাত্রলীগের দরগ্রাম শাখার আহ্বায়ক সেলিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ওই আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে।’

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম