গোদাগাড়ীতে লাঠির আঘাতে তিন মাসের শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:৪৬

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাঁশের লাঠির আঘাতে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিঘা মার্কেট পাড়ায় ফসলের জমিতে ছাগলের বিচরণ নিয়ে তহুরুল ও রাজ্জাকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তহুরুলের লাঠির আঘাতে আব্দুর রাজ্জাকের তিন মাসের শিশু পুত্র আরিয়ান নিহত হয়। এসময় আরিয়ান তার দাদীর কোলে ছিল।

তিনি আরও জানান, বুধবার সকালে আরিয়ানের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি তহুরুলের স্ত্রী নাজিরা বেগম (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তহুরুলসহ অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম