কুষ্টিয়ায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৯:৫৮আপডেট : ১৫ মে ২০১৯, ২০:০৭

আসামি সোহেল রানা কুষ্টিয়ায় নারী হত্যা মামলায় সোহেল রানা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। বুধবার (১৫ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুলাই কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে শিউলি খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত শিউলী খাতুনের ভাই শিমুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ শিউলী খাতুন হত্যাকাণ্ডে আসামি সোহেল রানার জড়িত থাকার প্রমাণ পেলে ২০১৮ সালের ১৫ জানুয়ারি সোহেল রানাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ক্লিনিক কর্মী শিউলী খাতুন হত্যাকাণ্ডে দায়ের করা মামলার আসামি সোহেল রানার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম