বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোন নিহত

বগুড়া প্রতিনিধি
১৬ মে ২০১৯, ০৯:৩৮আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৪৬

বগুড়া বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী খালাতো ভাইবোন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কেল্লাপোষী মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকসহ চালক মকবুল হোসেনকে গ্রেফতার করেছে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শেখেরমাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র নাজিম হোসেন (১৫) ও তার খালাতো ছোট বোন একই গ্রামের আবদুল মজিদের মেয়ে, বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাপোষী এলাকার মার্কাজুল কোরআন মহিলা কওমী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী মরিয়ম আকতার (১০)।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, বুধবার বিকালে নাজিম হোসেন মোটরসাইকেলে তার বোন মরিয়ম আকতারকে শেরপুর উপজেলার কেল্লাপোষী এলাকার মার্কাজুল কোরআন মহিলা কওমী মাদ্রাসায় রাখতে আসছিল। সন্ধ্যা ৬টার দিকে নাজিম কেল্লাপোষী মেলা এলাকায় শেরপুরগামী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল সে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। তখন ট্রাক দুই ভাইবোনকে পিশে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ ও এ চালক নন্দীগ্রামের দোহার গ্রামের আক্কাস আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। নিহতদের স্বজনরা শেরপুর থানায় এই ঘটনায় মামলা দায়ের করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক