তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত নাসিরের লাশ দেশে ফেরানোর দাবি

নোয়াখালী প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৮:২৩আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:২৩

নাসির উদ্দিন (২৩)

সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত হয়েছেন নোয়াখালীর চাটখিলের নাসির উদ্দিন (২৩)। তার মরদেহ ফিরিয়ে আনার জন্য  সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।

জানা যায়, ১৪ বছর আগে নাসিরের পিতা অহিদ উল্লাহও সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অর্থের অভাবে তার লাশ দেশে আনা যায়নি তখন। তাকে সৌদি আরবেই দাফন করা হয়। এজন্য নৌকাডুবিতে নিহত নাসিরের মরদেহটি শেষ বারের মতো দেখার জন্য দেশে ফিরিয়ে আনতে দাবি জানাচ্ছেন নিহতের পরিবার ও স্বজনরা।

নিহত নাসিরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের কাকড়া পাড়া গ্রামে। 

এই প্রসঙ্গে নিহতের ভাই ছোট মো. নাজিম উদ্দিন জানান, ২০১৮ সালের মার্চ মাসে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যান নাসির। লিবিয়া থেকে নদী পথে ইতালি যেতে ১০ লাখ টাকা দিয়েছেন তিনি। দেওটি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবুল কালাম দালালের মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছিল। নৌকাযোগে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে তাদের নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির ঘটনায় অনেকে মারা যান। ঘটনার পরের দিন নাসিরের সহযাত্রী ও একই গ্রামের রুবেল নাসিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গ্রামের বাড়িতে এই খবর ছড়িয়ে পড়লে নাসিরের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় নাসির। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম