কুড়িগ্রামে সরকারিভাবে ধান, গম ও চাল সংগ্রহ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০১৯, ০৯:৪২আপডেট : ১৭ মে ২০১৯, ০৯:৫১

কুড়িগ্রামে সরকারিভাবে ধান, গম ও চাল সংগ্রহ শুরু কুড়িগ্রামে সরকারি পর্যায়ে ধান, গম ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম এবং ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে চাল কেনা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে এ ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী প্রমুখ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১ হাজার ২ মেট্রিক টন গম ও ১৭ হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যে ক্রয় অভিযান শুরু করা হয়েছে।

সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী জানান, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম কেনা শুরু করেছে। একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১৫০ কেজি থেকে শুরু সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান কেনা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম