মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ২

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১৯:৪০আপডেট : ১৭ মে ২০১৯, ১৯:৪০

খুলনা

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম (২৫) ও আরোহী শিশু সাকিন আলম (১১) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) দুপুর ২টায় মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার বড়ইতলা ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুম্মার নামাজের পর মোটরসাইকেলে করে তারা তিন জন বাড়ি ফিরছিলেন। বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই চালক মাজহারুল মারা যান। গুরুতর আহত দুই শিশুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাকিনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো ঘ ১৮-২৩৬২) জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

জানা গেছে, এই ঘটনায় নিহত শিশু সাকিনের জমজ ভাই ফাহিম (১১) গুরুতর আহত নিহত সাকিন ও ফাহিম রেল পুলিশের এএসআই খোরশেদ আলমের ছেলে। তারা দুজনই ফুলবাড়িগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি দৌলতপুর মহসিন মোড়ে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের