আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৪, ১৫:৫৮আপডেট : ০২ মে ২০২৪, ১৫:৫৮

সব দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ খেলছে। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। টুর্নামেন্টের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দল ঘোষণা করেছে তারা। তাতে ডাক পেয়েছেন বোলার হারিস রউফ ও মিডিয়াম পেসার হাসান আলী। 

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ইনজুরিতে ছিটকে যাওয়া মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও মোহাম্মদ ইরফান খানও ১৮ সদস্যের এই দলে ফিরেছেন। পাকিস্তানের নির্বাচকরা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই সেটি চূড়ান্ত করা হবে বলে জানিয়ছেন নির্বাচক ওয়াহাব রিয়াজ। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের কয়েকজনের কিছু ফিটনেস ইস্যু আছে। আশা করছি ইংল্যান্ড সফরের পরেই বিশ্বকাপের দল চূড়ান্ত করতে পারবো।’

ডাক পাওয়া রউফ ফেব্রুয়ারির পর খেলেননি। পাকিস্তান সুপার লিগে কাঁধে চোট পান তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ১০, ১২ ও ১৪ মে। তার পর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ২২, ২৫, ২৮ ও ৩০ মে। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহদে, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, আগা সালমান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও উসমান খান। 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি