বান্দরবানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি
১৭ মে ২০১৯, ২০:০৮আপডেট : ১৭ মে ২০১৯, ২০:০৮

বান্দরবান

বান্দরবানে সুয়ালকের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে দুই জন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

১৬ প্যারা ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লে. ক‌র্নেল মো. মোস্তা‌ফিজুর রহমান এই তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত সেনা সদস্যরা হলেন- জাহিদুল ইসলাম (২৯) ও রিপন চাকমা (২৭)।

এই ঘটনায় আহত সেনা সদস্যরা হলেন: সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।

হতাহতরা কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য।

শনিবার (১৮ মে) বিকালে ওই এলাকায় ফায়ারিং প্রাকটিস হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ঝোপ-জঙ্গল পরিস্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, বড় ধরনের বিস্ফোণের শব্দ শোনা গেছে। এরপর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন।

হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম