সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে সংবাদপত্র: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০১৯, ১৪:৩৭আপডেট : ১৮ মে ২০১৯, ১৪:৪৫

চট্টগ্রামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমরা যে সমাজ ও রাষ্ট্র চাই তা গঠনে সবার অংশগ্রহণ জরুরি। স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে সংবাদপত্র।’

শনিবার (১৭ মে) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।  

কর্মশালায় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘অবকাঠামো উন্নয়ন ও জিডিপি এগিয়ে গেলে দেশ উন্নত হয়।  কিন্তু একটি জাতির উন্নতির জন্য সমাজের, নাগরিকদের ইতিবাচক পরিবর্তন জরুরি। আর এই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে গণমাধ্যম ও সাংবাদিকরা।’

কর্মশালা উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রেস কাউন্সিল সদস্য মনজরুল আহসান বুলবুল।

মমতাজ উদ্দিন আহমেদ  বলেন, ‘সাংবাদিক কারা হবেন তা ঠিক করতে হবে। এটি ঠিক না করলে পেশার মর্যদা ধরে রাখা যাবে না। সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম