তালায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৮:১২আপডেট : ১৮ মে ২০১৯, ১৮:১৪

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৭ মে) মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম নজির উদ্দীন মোড়ল (৫৬)।

শনিবার (১৮ মে) সাতক্ষীরা পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) শুক্রবার দিবাগত রাত একটার সময় নিজ বাড়িতে তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পাটকেলঘাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং তার স্ত্রীকে আটক করে।

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার ওসি জানান, ফিরোজা বেগমের মানসিক সমস্যা আছে। তাকে বেঁধে রাখতে হচ্ছে। অস্বাভাবিক আচরণ করছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাতে তার স্বামী নজির উদ্দীন মোড়লকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত করে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম