খানসামায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি, দুই বখাটের দণ্ড

দিনাজপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৮:২৬আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:৩৩

দিনাজপুর

দিনাজপুরের খানসামায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই বখাটের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ মে) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাহাদুরবাজার নামক এলাকায় শাপলা বালিকা স্কুল অ্যান্ড কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের হেলপার রনি (১৯) ও সজল (১৯) যৌন হয়রানি করে। পরে শিক্ষার্থীরা মোবাইল ফোনে বিষয়টি খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বখাটে দুজনকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে কারাদণ্ডের রায় প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত রনি ও সজল গাজীপুর জেলার সাভার এলাকার বাসিন্দা।  

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম