কসবায় ডাব চুরি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৯:০২আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:১১

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাসুম মিয়া (২৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৬ মে সন্ধ্যায় উপজেলার হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার বাড়িতে প্রতিবেশী ইয়াছিনসহ কয়েকজন ডাব চুরি করতে যায়। এসময় মামুন মিয়ার ছেলে মাসুম মিয়া তাদের দেখে ফেলে এবং বাধা দেয়।

এই ঘটনার জের ধরে শনিবার সকালে ইয়াছিন ও তার সহযোগীরা মাসুম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও তিন জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এছাড়া আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ওসি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম