টিউবওয়েলের পানি নিতে বাধা দেওয়ায় দোকানিকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৮ মে ২০১৯, ২৩:২৭আপডেট : ১৮ মে ২০১৯, ২৩:২৭

কুমিল্লা

কুমিল্লায় টিউবওয়েলের পানি নিতে বাধা দেওয়ায় মো. রমিজ উদ্দিন (৪৫) নামের এক মুদি দোকানিকে এলোপাতারি কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) জেলার দেবিদ্বার উপজেলার শিবনগর এলাকার এই ঘটনা ঘটে। নিহত দোকানি রমিজ উদ্দিন উপজেলার শিবনগর (উত্তরপাড়া মোল্লাবাড়ী) মৃত মনছুর আলীর ছেলে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম মনির হোসেন নামের এক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দোকানি রমিজ উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, শিবনগর বেড়িবাঁধের ওপর চা ও মুদি দোকান করতেন তার স্বামী। এক বছর আগে একটি টিউবওয়েল স্থাপন করেন তিনি। ওই টিউবওয়েল থেকে পাশের দোকানসহ পথচারীরা পানি পান করতেন। কিন্তু পানি পড়তে পড়তে সেখানকার একটি অংশের নিচ থেকে মাটি সরে যাওয়ায় টিউবওয়েলটি হেলে পড়ে। শনিবার সকালে মনির হোসেনের দোকানের কর্মচারী জাকারিয়া টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য এলে রমিজ উদ্দিন নিষেধ করেন। মনির বিষয়টি জানার পর রমিজ উদ্দিনের দোকানের কর্মচারী রানাকে মারধর করেন। রানা মোবাইল ফোনে রমিজ উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে যান এবং তখন তার সঙ্গে মনিরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মনির হোসেন ক্ষিপ্ত হয়ে রমিজ উদ্দিনকে এলোপাতারি মারতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম