গোপালগঞ্জে বিক্রি হচ্ছে নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৬:৫১আপডেট : ২০ মে ২০১৯, ১৬:৫৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান আদালতের নির্দেশ অমান্য করে গোপালগঞ্জের বিভিন্ন বাজারে এখনও বিক্রি হচ্ছে নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য। এখন পর্যন্ত এসব পণ্য বাজার বা দোকান থেকে প্রত্যাহার করা হয়নি। সোমবার (২০ মে) জেলা শহরের বড় বাজারের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ওইসব পণ্য বিক্রির দায়ে পাঁচ মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধঘোষিত  এসিআই ব্র্যান্ডের ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জরিমানা করে জব্দকৃত এ লবণ ধ্বংস করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, জেলার বিভিন্ন বাজারে আদালতের নির্দেশ অমান্য করে নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য বিক্রি হচ্ছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধঘোষিত এসিআই ব্র্যান্ডের লবণ বিক্রির দায়ে মেসার্স রিয়া স্টোরকে পাঁচ হাজার, মেসার্স সালমান স্টোরকে পাঁচ হাজার, মেসার্স জামান ট্রেডার্সকে দুই হাজার, মেসার্স অরুণ টেলিকমকে দুই হাজার এবং মেসার্স জিল্লাল এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওইসব দোকান থেকে প্রত্যাহারকৃত এসিআই ব্র্যান্ডের ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

এ অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম