শান্তিচুক্তি বিরোধীদের ‘রাজাকার’ বললেন ঊষাতন

রাঙামাটি প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৮:১০আপডেট : ২০ মে ২০১৯, ১৮:২০

পিসিপি`র ৩০ বছর পূর্তিতে সমাবেশ পার্বত্য শান্তিচুক্তি বিরোধীদের ‘রাজাকার’ বলে অভিহিত করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘পাহাড়ে আজ নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত আছে। শাসকগোষ্ঠী চুক্তি বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমি তাদের আহ্বান জানাবো, আপনারা জুম্ম স্বার্থপরিপন্থী ও চুক্তি বিরোধী কার্যক্রম ছেড়ে স্বাধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে আসুন।’

সোমবার (২০ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র-জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। সমাবেশে ছাত্র সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। পিসিপি`র ৩০ বছর পূর্তিতে সমাবেশ

ক্ষুদ্র স্বার্থে অন্ধ না হওয়ার কথা উল্লেখ করে ঊষাতন তালুকদার বলেন, ‘পাহাড়ে অস্ত্রবাজি আছে, চাঁদাবাজি আছে। কিন্তু গোটা জনগোষ্ঠীকে সন্ত্রাসী ভাবা উচিত না। এরাও বাংলাদেশের নাগরিক। এদের ওপরে আস্থা রাখুন। রাজাকার দিয়ে আপনাদের স্বার্থরক্ষা হবে না। পাহাড়ের মানুষ জুম্ম ল্যান্ড চায় না, স্বাধীনতাও চায় না। তারা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন চায়। আমরা উগ্র-সাম্প্রদায়িক নই। আমরা মনে করি পাহাড়ের মানুষের অধিকারের আন্দোলন আর সমতলের সাধারণ মানুষের অধিকারের আন্দোলন অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিপুন ত্রিপুরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম