ওসির মোটরসাইকেল চুরি!

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ মে ২০১৯, ২২:৪২আপডেট : ২০ মে ২০১৯, ২২:৪৫

কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি, তদন্ত) মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ মে) বিকালে এ চুরির ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, রবিবার বিকালে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম তার কালো রঙের একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল উপজেলার কলেজ রোডের ভাড়া বাসার গেটে রেখে বাসায় ঢোকেন। এর কিছু সময় পর তিনি ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে মোটরসাইকেলটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি রাতের মধ্যেই আমরা মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবো।’

উপজেলা শহর থেকে এভাবে পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে কলেজ রোডের মজিবর রহমান নামের অপর এক ব্যক্তির একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম