স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

মাদারীপুর প্রতিনিধি
২১ মে ২০১৯, ০৩:৫০আপডেট : ২১ মে ২০১৯, ০৩:৫৮

মাদারীপুর

মাদারীপুর শহরের একজন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (২০ মে) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘মেয়েটি বা তার পরিবার মামলা করলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মোকতার হোসেন স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকত। সপ্তাহখানেক আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় সে। রবিবার রাতে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা খুলতে বললে সে মেয়েটিকে ভেন্টিলেটর দিয়ে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। আহত মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর হাসাপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ওই স্কুলছাত্রীর পায়ের হাড় ভেঙে গেছে। তার পুরো ডান পা জুড়ে প্লাস্টার- ব্যান্ডেজ করা হয়েছে। তাকে দুই থেকে আড়াই মাস চিকিৎসাধীন রাখা লাগবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম