রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফামিম গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২১ মে ২০১৯, ২০:৩৩আপডেট : ২১ মে ২০১৯, ২০:৪৮

মুর্তজা ফামিম রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিমকে গ্রেফতার করেছে পুলিশ।  ফামিমকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতারা।

মহনগর ছাত্রদলের পক্ষ থেকে মঙ্গলবার (২১ মে) দুপুরে এক বিবৃতিতে জানানো হয়, নগরীর সাহেব বাজার থেকে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ফামিমকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে মুর্তজা ফামিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ইলিয়াস বিন কাশেম, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, সহ-সভাপতি সারওয়ার জাহান শিবলী, গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদসহ মহানগর এবং এর অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম