মাধবদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
২২ মে ২০১৯, ১৬:৪২আপডেট : ২২ মে ২০১৯, ১৬:৪৯

মাধবদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাধবদী থানার রাইনাদী ভাঙ্গা মিল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নরসিংদীর বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে পিকআপ ভ্যান চালক আমির হোসেন (৩৫) ও তার সহকারী শিবপুরের অনাবিল (২০)। মাধবদী থানার উপপরিদর্শক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুত পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় ধাক্কা দেয় অপর একটি পিকআপ ভ্যান। এতে ধাক্কা খাওয়া পিকআপ ভ্যানটির সঙ্গে সামনে থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী মারা যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। এসময় দুর্ঘটনায় দায়ী অপর পিকআপ ভ্যান ও ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম