পরিবেশ ছাড়পত্র নেই, কর্ণফুলী ড্রাই ডককে ১ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০১৯, ১৯:৪১আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৪৯

কর্ণফুলী ড্রাই ডক পরিবেশ ছাড়পত্র না নিয়ে কার্যক্রম পরিচালনা করায় কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (২২ মে) চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে এই কর্মকর্তা বলেন, ‘পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নৌযান তৈরি করে আসছে। যা পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এ ঘটনায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শন প্রতিবেদনের আলোকে আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওই প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৫ (সংশোধিত) ২০১০ এর ১২ ধারা অনুযায়ী এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১২ জুনের মধ্যে তাদের ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে হবে।’

তিনি আরও জানান, জরিমানা প্রদানের পাশাপাশি অবিলম্বে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করবেন এই মর্মে প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩০০ টাকার ননজুডিশিয়ারি স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির সময় কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ রিয়াজ উদ্দিন খন্দকার ও পরিবেশ অধিদফতরের পক্ষে সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী