লালমনিরহাটে কারাগারের গোয়েন্দা সদস্য ও কারারক্ষী মাদকসহ আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১১:৩৮আপডেট : ২৩ মে ২০১৯, ১৩:০৫

আটক তহুরুল ইসলাম ও ফিরোজ কবীর

লালমনিরহাট কারাগারের গোয়েন্দা সদস্য (সিআইডি) তহুরুল ইসলাম ও জেল সুপারের গাড়িচালক কারারক্ষী ফিরোজ কবীরকে বুধবার রাতে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে ডিবি পুলিশ। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজার থেকে লালমনিরহাট ডিবি পুলিশ তাদের আটক করে। আটক তহুরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ফিরোজ কবীরের বাড়ি গাইবান্ধা জেলায়।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন। পরে জানা যায়, তহুরুল ইসলাম কারাগারের সিআইডি সদস্য ও কারারক্ষী ফিরোজ কবীর জেল সুপারের গাড়িচালক।
এ বিষয়ে লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, 'ইয়াবা ও ফেনসিডিলসহ দুই কারারক্ষী সদস্যকে আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী