ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৩:৫২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:৫২

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বানিউওয়াঙ্গি বন্দর থেকে ৬৫ জন আরোহী নিয়ে বালির দিকে যাচ্ছিল ফেরিটি। তবে বুধবার (২ জুলাই) রাতে যাত্রা শুরুর আধাঘণ্টার মধ্যে ডুবে যায় এটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তাল সাগর থেকে সবাইকে উদ্ধার করতে যতদ্রুত সম্ভব সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, চার জনের মরদেহ এবং ৩১ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ জন মানুষের কোনও সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ফেরিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন কর্মী ছিলেন। সেখানে ২২টি বাহনও ছিল।

তীব্র স্রোত ও ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে একটি হেলিকপ্টার এবং ১৩ জন ডুবুরি মোতায়েন করা হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা বাসারনাস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শান্ত জলের ওপর দিয়ে একটি মাছধরা নৌকায় একজনের মরদেহ তীরে আনা হচ্ছে।

যাত্রীদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো টিভিতে সম্প্রচারিত তালিকা অনুযায়ী, ফেরিটিতে কোনও বিদেশি নাগরিক ছিলেন না।

ইন্দোনেশিয়া একটি দ্বীপদেশ হওয়ায় ফেরি যাত্রা খুবই সাধারণ। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

২০২৩ সালে দেশটির সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ছোট ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল।

/এসকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের