কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৪ মে ২০১৯, ০৭:৩০আপডেট : ২৪ মে ২০১৯, ০৭:৪০

বন্দুকযুদ্ধ কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, নিহত জাকির নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।

ওসি বলেন,  ‘গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কালা জাকিরকে আটক করতে রাত ২টার দিকে পুলিশ পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী বাঁধে অভিযান চালায়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১২শ’ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

/এনআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম