ঈদে সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার অতিরিক্ত ৩টি ফ্লাইট

নীলফামারী প্রতিনিধি
২৫ মে ২০১৯, ২৩:২১আপডেট : ২৫ মে ২০১৯, ২৩:৪৫

নীলফামারী আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এই রুটে প্রতিদিন তিনটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর বিমানবন্দরের ইনচার্জ জাকির হোসেন শনিবার (২৫ মে) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, প্রতিবারের মতো ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে নিয়মিত দুটি ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত তিনটি ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু ইউএস-বাংলাই নয়, অন্যান্য বিমান সংস্থাও আসন্ন ঈদে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।’

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সার্পোট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম জানান, সৈয়দপুর ছাড়াও চট্টগ্রাম-যশোর-কক্সবাজার-সিলেট-রাজশাহী ও বরিশাল রুটে ইউএস-বাংলা ফ্লাইট বাড়াবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম