রূপগঞ্জে স্বামীকে পিটিয়ে আটকে রেখে স্ত্রীকে অপহরণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৯, ২৩:৪৫আপডেট : ২৬ মে ২০১৯, ০০:০২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে মারধর করে ঘরে আটকে রেখে স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার ওই নারীর (১৮) মা আছমা বেগমের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, পেরাব এলাকার বশিরের বখাটে ছেলে আফসার মিয়া তার মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। বিষয়টি সে বাবা-মাকে জানায়। পরে তার বাবা-মা মেয়েকে ঢাকার সভারে মানিক মিয়ার সঙ্গে বিয়ে দেন। বিয়ের এক মাস পর মেয়েটি স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে বখাটে আফসার ও সহযোগী হাবিব, রুমান, ফয়সাল ও কাউসার তাদের বাড়িতে ঢুকে তার জামাই মানিক মিয়াকে মারধর করে ঘরে আটকে রেখে মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম