সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে মোটরসাইকেল, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মে ২০১৯, ০১:০৯আপডেট : ২৬ মে ২০১৯, ০১:১১

ট্রাকের নিচে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহীর তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা সদরের ডাকবাংলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে রাকিবুল ইসলাম (১৮), ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মাহবুবুল হকের ছেলে মো. রিফাত (২২) ও পূর্ব খৈয়াছরা এলাকার সফিউল আলমের ছেলে তারেক হোসেন (২১)।
মিরসরাই থানার এস আই নুরুল আলম বলেন, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকটি মেরামত করার সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি মিরসরাই বাইপাস পার হওয়ার পথে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ভেতরে ঢুকে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার সময় অপরজনের মৃত্যু হয়। তারা তিনজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম