গাজীপুরে পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ৮

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৯, ২৩:২২আপডেট : ২৭ মে ২০১৯, ০০:৩২

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি

গাজীপুরের একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজন টেকনেশিয়ান মারা গেছেন। রবিবার (২৬ মে) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় ওই কারখানার তিনজন অপারেটরসহ আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ফরহাদ হোসেন (৩০) ও সিরাজুল ইসলাম (২৩)। ফরহাদ চট্টগ্রামের মিরেরসরাই থানার মিঠানালা এলাকার ইকবাল হোসেনের ছেলে। সিরাজুল সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার আব্দুল জব্বারের ছেলে। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইস্কান্দর হাবিবুর রহমান এবং ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেনসহ স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ির বানিয়ারচালায় অবস্থিত ইভা সোয়েটার কারখানা ভবনের নিচতলার জ্যাকার্ড সেকশনের একটি এয়ারকুলারে (এসি) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফরহাদ রবিবার ঢাকা থেকে এসে ওই এসির মেরামত কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এয়ারকুলারের কমপ্রেসারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ও সিলিন্ডারের পাইপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের শিখা বুকে ও মুখে লেগে ফরহাদ ও তার সহকারী সিরাজুল দগ্ধ হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ফরহাদকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং সিরাজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

তারা আরও জানান, এ ঘটনায় কারখানার অপারেটর শাহ আলম (২৫), নুরুল আমিন (২৫) ও আবদুল কাদিরও আহত ও দগ্ধ হন। আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সবুজ শেখ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এসির টেকনেশিয়ান ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলাম মারা গেছেন। দগ্ধ হয়েছেন কারখানার তিন অপারেটর। বিস্ফোরণের কারণে আগুন মেশিনপত্র ও ফেব্রিক্সে ছড়িয়ে পড়লে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে আরও পাঁচ শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

 

/এমএএ/ এএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম