ছাগলনাইয়ার ‘নিখোঁজ’ ইউপি মেম্বার লক্ষ্মীপুর থেকে উদ্ধার

ফেনী প্রতিনিধি
২৮ মে ২০১৯, ২০:৪০আপডেট : ২৮ মে ২০১৯, ২০:৪৯

ফেনী ফেনীর ছাগলনাইয়ার ‘নিখোঁজ’ ইউনিয়ন পরিষদ মেম্বার ও আওয়ামী লীগ নেতা  মো. ওসমান গণিকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) বিকালে তাকে লক্ষ্মীপুর জেলার বটতলী এলাকা থেকে উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদীপ রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘মো. ওসমান গণি সোমবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হন। এ সময় থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একই দিন রাত সাড়ে ১১টায় ছাগলনাইয়া থানায় জিডি করেন তার স্বজনেরা। পরে মেম্বার ওসমান গণির মোবাইল নম্বর ট্রেকিং করে তার অবস্থান শনাক্ত করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার বটতলী এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ছাগলনাইয়া থানার এসআই মনির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি মাইক্রোবাস ও তার স্বজনদের নিয়ে অপর একটি মাইক্রোবাস লক্ষ্মীপুর যায়। ইউপি মেম্বারকে লক্ষ্মীপুর শহরের কাছাকাছি রাস্তার পাশের একটি মসজিদের কাছ থেকে উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, মেম্বার ওসমান দাবি করেছেন তাকে যারা অপহরণ করেছিল তারা নগদ এক লাখ তিন হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে গেছে।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম