আম পাড়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৭:০৪আপডেট : ২৯ মে ২০১৯, ১৭:১৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রতন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাবরকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ওসি জানান,  উপজেলার মোগড়াপাড়া উইনিয়নের ভাবরকপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে রতন মিয়ার সঙ্গে একই এলাকার আব্দুল হাকিমের ছেলে আরিফ হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার ওই বিরোধপূর্ণ জমিতে একটি আমগাছ থেকে আম পড়ার জন্য যায় আরিফ হোসেন। এসময় রতন মিয়া বাধা দিলে আরিফ হোসেন দলবল নিয়ে রতন মিয়ার বাড়িতে প্রবেশ করে লাঠি সোঠা দিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটায় রতন মিয়া মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম